ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তি’, এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি মারা গেছেন অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা, ঝড়বৃষ্টিতে জবিতে বাসের ওপর ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি, পরীক্ষা বন্ধ অনেক প্রতিষ্ঠানে করাচির হাসপাতালে হঠাৎ ৮০ শিশু এইডসে আক্রান্ত ওমান, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন সুইসদের রূপকথা থামিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে নিবন্ধনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর

আকাশ আইসিটি ডেস্ক :

বেসিস-নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ-২০২১ এ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর। যেসব শিক্ষার্থীরা এবার এ আসরে নিবন্ধন করতে আগ্রহী তাদের দ্রুতই নিবন্ধন প্রক্রিয়া শেষ করার পরামর্শ দিয়েছে আয়োজন সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে আয়োজিত হয় নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ।

দেশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস এর তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১ ।

এর আগে গত ১২ সেপ্টেম্বর অনলাইনে আয়োজিত ক্যাম্পাস অ্যাক্টিভেশন অনুষ্ঠান থেকে দেশের শিক্ষার্থীদের দ্রুত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে রেজিস্ট্রেশন করতে পারবেন।

এ বছর নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ২৫১টি শহরে এ চ্যালেঞ্জ আয়োজন করবে। বেসিস বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে) ভার্চ্যুয়ালি এ প্রতিযোগিতার আয়োজন করছে।

আগ্রহীরা http://bsf.basis.org.bd/NASA-Registration-Form লিঙ্কের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। আগামী ২ থেকে ৩ অক্টোবর ২০২১ তারিখে বিশ্বব্যাপী এ প্রতিযোগিতা ভার্চ্যুয়ালি ২৫১টি শহরে অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এই নিয়ম কোনোভাবেই মানা যায় না’, লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ সুইস কোচ

নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে নিবন্ধনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর

আপডেট সময় ০৯:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১