ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নিয়ে ‘উদ্বিগ্ন’ বুশ যা বললেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নিয়ে ‘উদ্বিগ্ন’ দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তিনি বলেছেন, যখন যুক্তরাষ্ট্রের ঐক্যের কথা আসে, তখন সেই দিনগুলো (৯/১১) আমাদের নিজেদের থেকে দূরে বলে মনে হয়। আমাদের রাজনীতির অনেক কিছুই ক্রোধ, ভয় এবং বিরক্তির প্রতি নগ্ন আবেদন হয় উঠেছে। এটি আমাদের জাতি এবং আমাদের ভবিষ্যত সম্পর্কে চিন্তিত করে তোলে।

মূলত পেনসিলভানিয়ার স্যাঙ্কসভিলে ১১ সেপ্টেম্বরের হামলার দিনটি স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এই হতাশার কথা বলেন বুশ। যুক্তরাষ্ট্রে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে দেশটির ওপর সেই ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার (৯/১১ নামে পরিচিত) ২০তম বার্ষিকী। ভয়াবহ ওই হামলায় নিহতদের স্মরণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও সাবেক প্রেসিডেন্টরাও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ওই দিনটি স্মরণ করে বার্তা দিয়েছেন বিশ্বনেতাদের অনেকে।

জর্জ বুশ আরও বলেন, ৯/১১ হামলার ২০তম বার্ষিকীতে আজ যে অনৈক্য তা যুক্তরাষ্ট্র নিয়ে আমাকে উদ্বিগ্ন করছে। ৯/১১ হামলার পরবর্তী সপ্তাহ ও মাস আমি এক বিস্ময়কর, স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ জনগণের নেতৃত্ব দিতে পেরেছি- আমি সে জন্য গর্বিত। এই স্যাঙ্কসভিলে ৯/১১ এর অপহৃত চতুর্থ বিমানটি বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, ৯/১১ হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন বুশ। মার্কিন যুক্তরাষ্ট্রে সংঘটিত সবচেয়ে বড় এই সন্ত্রাসী হামলায় নিহত হয় প্রায় ৩ হাজার মানুষ। ভয়াবহ এই হামলা স্তম্ভিত করে দিয়েছিল গোটা বিশ্বকে। ঘটনাটি ছিল যেন অকল্পনীয়, এবং কী করে সবার চোখ ফাঁকি দিয়ে এমন একটা আক্রমণ ঘটে যেতে পারলো – কেউই যেন তা ভাবতে পারছিলেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নিয়ে ‘উদ্বিগ্ন’ বুশ যা বললেন

আপডেট সময় ১০:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১