ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় এবার শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

রোববার দিনের শুরুর দিকে ইসরাইল গাজার দেইর আল-বালা শহরের আল-মাগজি শরণার্থী শিবিরে এ হামলা চালায়। খবর সাফা নিউজ এজেন্সির।

হামলায় শরণার্থী শিবিরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরাইলের দাবি, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট তৈরির কারখানা, একটি অস্ত্র গুদাম এবং কয়েকটি সুড়ঙ্গ পথ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

ইসরাইলি বাহিনী বরাবরের মতো দাবি করেছে, গাজা থেকে দুটি রকেট ছোড়ার পর তারা বিমান হামলা চালায়।

গত কয়েক দিন ধরে ইসরাইলি বাহিনী গাজার ওপর দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে। ইসরাইলের কুখ্যাত গিলবাও কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দি পালিয়ে যাওয়ার পর থেকে নতুন করে এ হামলা শুরু করে ইহুদিবাদী দেশটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজায় এবার শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলা

আপডেট সময় ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১