ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‌‘চলতি বছরই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ, হবেন প্রধানমন্ত্রী’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা জাভেদ লতিফ বলেছেন, ‘দলীয় প্রধান নওয়াজ শরীফ চলতি বছরই পাকিস্তানে ফিরে আসবেন এবং চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হবেন।’

আজ বৃহস্পতিবার লাহোরে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পাকিস্তানিদের এই সংকটে নওয়াজ শরীফ বিদেশে থাকতে পারেন না। দেশকে নেতৃত্ব দিতে তিনি আসছেন। যদিও তার চিকিৎসা শেষ হয়নি, তবুও তিনি অবশ্যই আসছেন।’

২০১৮ সালের এপ্রিলে মেয়েকে নিয়ে দেশ ছাড়েন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে ফেরার প্রতিশ্রুতি দিয়ে দেশ ছাড়েন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালের জুলাইয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার পর তিনি পদত্যাগ করেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তিনবারই তিনি মেয়াদ শেষ হবার আগেই ক্ষমতা হারান – প্রথমবার রাষ্ট্রপতির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করেন, দ্বিতীয়বার সেনাবাহিনী তাকে হটিয়ে দেয়, তৃতীয়বার আদালতের নির্দেশে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‌‘চলতি বছরই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ, হবেন প্রধানমন্ত্রী’

আপডেট সময় ১১:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১