ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে মাইক্রোসফটের প্রধান হলেন ইউসুপ ফারুক

আকাশ আইসিটি ডেস্ক :

বাংলাদেশে মাইক্রোসফটের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন মো. ইউসুপ ফারুক। মাইক্রোসফটের শক্তিশালী পার্টনার ইকোসিস্টমে অংশীদারত্বের মাধ্যমে সরকারি-বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, এসএমই, কমিউনিটি ও অন্যান্য খাতের ডিজিটাল রূপান্তরে কাজ করবেন তিনি।

সম্প্রতি ইউসুপ এ নিয়োগ পেয়েছেন বলে প্রতিষ্ঠানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশে প্রযুক্তি রূপান্তরে ইউসুপ ফারুকের রয়েছে ১৬ বছরের অভিজ্ঞতা। তিনি ভিএমওয়্যার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন ও সিমবায়োসিস বাংলাদেশের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।

ভারতের ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে তিনি কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এ বিষয়ে মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের সাউথইস্ট এশিয়া নিউমার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুন চিয়াহ বলেন, ‘বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে তাদের অন্যতম মাধ্যম হচ্ছে আইটিনির্ভর পাবলিক সার্ভিসকে গতিশীল করা ও দেশের ক্লাউড সেবার ব্যবহার বাড়ানো।’ তিনি বলেন, ‘এক্ষেত্রে ইউসুপ ফারুকের বিস্তৃত অভিজ্ঞতা দেশে ক্লাউড সেবাগ্রহণ, দক্ষতা বৃদ্ধি ও ক্লাউডের মাধ্যমে ইতিবাচক রূপান্তর নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

এ বিষয়ে মাইক্রোসফট বাংলাদেশের প্রধান মো. ইউসুপ ফারুক বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও ক্লাউডসেবা বিস্তৃতির ক্ষেত্রে মাইক্রোসফটের এ চমৎকার যাত্রার সঙ্গে থাকতে পেরে আমি সম্মানিতবোধ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশে মাইক্রোসফটের প্রধান হলেন ইউসুপ ফারুক

আপডেট সময় ০৯:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১