ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনকে দেড়শ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইসরাইল!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ফিলিস্তিন কর্তৃপক্ষকে ৫০ কোটি শেকেল (ইসরাইল মুদ্রা) বা দেড়শ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইসরাইল! ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকের পর এ তথ্য জানানো হয়। খবর মিডলইস্ট আয়ের।

তবে ইসরাইলের এ ঋণ ২০২২ সালের মধ্যে পরিশোধ করতে হবে। পশ্চিমতীরে গত রোববার রাতে দুই নেতার মধ্যে বৈঠকের পর এ ঋণের বিষয়ে চুক্তি হয়েছে।

ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী বেনেটের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দুদিন পর রামাল্লায় আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে— ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়নের জন্য ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া তারা নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা করেছেন। ২০১৪ সালের পর এটি কোনো উচ্চপর্যায়ের বৈঠক। এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি উন্নয়নে গান্টজ ও আব্বাস সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন।

ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ফিলিস্তিনের স্বাধীনতার কট্টরবিরোধী। তবে তিনি ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়ন সমর্থন করেন। তিনি গাজার শাসক হামাস গোষ্ঠীর বিরুদ্ধে তাদের প্রতিদ্বন্দ্বী মাহমুদ আব্বাসকে শক্তিশালী হিসেবে দেখতে চান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনকে দেড়শ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইসরাইল!

আপডেট সময় ০৩:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১