ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন মা, কান্না থামছে না শিশুসন্তানের

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মিরপুরের দক্ষিণ মনিপুরে স্বামী ও সাত বছরের কন্যাসন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছেন নাসরিন (২৫) নামের এক গৃহবধূ।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন ওই নারীর স্বামী এমাজুল ইসলাম।

জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে দক্ষিণ মনিপুরের একটি বাসায় ভাড়া থাকতেন এমাজুল। ডিস লাইনম্যানের কাজের পাশাপাশি গাড়িও চালান তিনি।

সম্প্রতি স্ত্রীকে মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখে সন্দেহ এমাজুলের। পরে জানতে পারেন নাসরিন কারো সঙ্গে পরকীয়া করছেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত।

গত সোমবার কাউকে না জানিয়ে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার, মেয়ে জান্নাতুলের গলার চেইন ও নগদ ৪০ হাজার ৫০০ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যান নাসরিন।

এমাজুল বলেন, ঘটনার দিন বাসায় এসে দেখি মেয়ে কান্নাকাটি করছে। এরপর আমার স্ত্রীর মোবাইলে ফোন দিলে বন্ধ পাই। ঘরের মধ্যে টাকা পয়সা স্বর্ণালঙ্কার যা ছিল কিছুই খুঁজে পাইনি। সবই নিয়ে গেছে নাসরিন। মেয়ের একটি গলার চেইন ছিল, তাও নিয়ে গেছে।

তিনি বলেন, মেয়ে তার মায়ের জন্য সারাক্ষণ কান্নাকাটি করছে। কোনোভাবেই তার কান্না থামানো যাচ্ছে না। সে তার মাকে ফিরে পেতে চায়।

এমাজুল আরও বলেন, যে ছেলের সঙ্গে সে পালিয়েছে আমি তার নাম জানি না। তবে ইমুতে দুজনের ঘনিষ্ট একটি ছবি পেয়েছি। জিডির তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এএসআই শ্রী রাম বলেন, জিডির কপি হাতে পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন মা, কান্না থামছে না শিশুসন্তানের

আপডেট সময় ০৬:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১