ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক:  

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিক আবেদনকারী শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার তথ্য দিয়ে অনলাইনে ফল জানতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: https://gstadmission.ac.bd/reg/check-elegiblility

প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট তিন লাখ ৬১ হাজার ৪০৬ শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেন।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে এক লাখ ৯৪ হাজার ৮৪১ জন, মানবিক বিভাগে এক লাখ সাত হাজার ৯৩৩ এবং বাণিজ্য বিভাগে ৫৮ হাজার ৬৩২ শিক্ষার্থী আবেদন করেছেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী বিজ্ঞান বিভাগে এক লাখ ৩১ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছেন। আর বাণিজ্য ও মানবিক বিভাগের সব শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন।

এ বিষয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মুনাজ আহমেদ জানান, গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ হয়েছে। তালিকাভুক্ত শিক্ষার্থীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল, ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হচ্ছে।

মুনাজ আহমেদ বলেন, ‘যেসব শিক্ষার্থীর মোবাইল ফোন নম্বরে সমস্যা রয়েছে, তাদের জন্য ওয়েবসাইটে একটি অপশন চালু করা হবে। সেখান থেকে মোবাইল ফোন নম্বর পরিবর্তন করা যাবে। তবে সেবাটি সব শিক্ষার্থী পাবেন না। শুধু যোগ্য শিক্ষার্থীরাই নম্বর পরিবর্তন করে আবেদন করতে পারবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবিদুল: নুসরাত আমাদের জুলাই কন্যা, পূর্ণশক্তি নিয়ে তার পাশে আছি

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ

আপডেট সময় ০৬:২১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১