ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

পরীমনির রাগারাগির পর জামিন আবেদন করলেন আইনজীবী

আকাশ জাতীয় ডেস্ক: 

মাদক মামলায় কারাবন্দি চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন করা হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে।

আগামী ১৩ সেপ্টেম্বর জামিন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। রোববার পরীমনির আইনজীবী মজিবুর রহমান এ আবেদন করেন।

এর আগে শনিবার সকালে তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় পরীমনিকে।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা ফের রিমান্ড না চেয়ে পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বেলা আড়াইটার পর শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেননি। তারা পরীমনিকে যেন আদালতে তোলা হয় এবং তার উপস্থিতিতে যাতে শুনানি করা হয়, সেই আবেদন করবেন বলে জানিয়েছিলেন।

এদিন দুপুরে আদালতে শুনানির সময় ৫ মিনিট বিরতি দেওয়া হয়। বিরতির মধ্যে নায়িকা পরীমনি তার আইনজীবীদের ডেকে রেগে গিয়ে বলেন, আপনারা আমার জামিন চান না কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে কী কথা বলবেন? আমি তো পাগল হয়ে যাব? আপনারা বুঝতেছেন আমার কী কষ্ট হচ্ছে?

এর আগে ৫ আগস্ট পরীমনিকে প্রথম দফায় চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

সবশেষ গত ১৯ আগস্ট পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

পরীমনির রাগারাগির পর জামিন আবেদন করলেন আইনজীবী

আপডেট সময় ১২:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১