ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করার ঘোষণা বরিস জনসনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আফগানিস্তানের জন্য সমাধান বের করতে যুক্তরাজ্য চেষ্টা চালিয়ে যাবে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজনবোধে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে।

শুক্রবার লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বরিস জনসন এ কথা বলেন। তিনি বলেন, আমি জনগণকে আশ্বস্ত করে যা বলতে চাই তা হচ্ছে, আফগানিস্তান সমস্যার একটি সমাধান খুঁজে বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা, তালেবানের সঙ্গে কাজ করা, অবশ্যই যদি প্রয়োজন হয় তাহলে চলবে।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অবহেলা করার জন্য সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব সমালোচনার সম্মুখীন হয়েছেন। তার পক্ষ সমর্থন করেও এদিন কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

আফগান সংকটের এই সময়ে রাবের এমন আচরণের বিস্তর সমালোচনা হওয়ার পাশাপাশি তার পদত্যাগের দাবি উঠেছে তার নিজ দলের এমপি’দের কাছ থেকেও।

এরপরও পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের ওপর প্রধানমন্ত্রী জনসনের আস্থা আছে কিনা তা জানতে চাওয়া হলে তিনি (জনসন) বলেন, ‘অবশ্যই’।

মার্কিন বাহিনীর কাছে ক্ষমতাচ্যুত হওয়ার ২০ বছর পর আবার আফগানিস্তানের ক্ষমতা নিতে যাচ্ছে তালেবান। কিন্তু আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

এক সাক্ষাৎকারে বরিস বলেছিলেন, আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে দ্বিপক্ষীয়ভাবে কারো স্বীকৃতি দেওয়া উচিত নয়। আমরা চাই না কেউ দ্বিপক্ষীয়ভাবে তালেবানকে স্বীকৃতি দিক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করার ঘোষণা বরিস জনসনের

আপডেট সময় ১২:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১