ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষমতা ‘গ্রহণের’ অপেক্ষায় তালেবান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

তালেবান যোদ্ধারা রোববার আফগান রাজধানীর উপকণ্ঠে প্রবেশ করেছেন এবং শান্তিপূর্ণ ক্ষমতা ‘হস্তান্তরের’ জন্য তারা অপেক্ষা করছেন।

তালেবানের পক্ষ থেকে একটি সমঝোতাকারী দল আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে রওনা হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাজধানী কাবুলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক আফগান কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, তাদের লক্ষ্য ছিল তালেবানের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা।

অবশ্য তালেবান নেতারাও জানিয়েছেন, তারা জোরপূর্বক কাবুল দখল করতে চান না।

তাদের এক নেতার বরাতে রয়টার্স জানিয়েছে, কাবুল ছাড়তে আগ্রহীদের নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে তালেবান। রাজধানীতে সহিংসতা চালানো থেকে বিরত থাকতেও যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তালেবানের ওই নেতা জানিয়েছেন, নারীদের সুরক্ষিত এলাকায় যাওয়ার অনুরোধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্ষমতা ‘গ্রহণের’ অপেক্ষায় তালেবান

আপডেট সময় ০৪:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১