ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল সাত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত্যু ৫১ ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন প্রধানমন্ত্রী গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী

বিটকয়েনে মূল্য নেবে মার্কিন সিনেমা হল

আকাশ আইসিটি ডেস্ক :

সারাবিশ্বে বিট কয়েন যখন এক চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তখন এই খাতের জন্য সুসংবাদ নিয়ে এলো মার্কিন সিনেমা হল চেইন প্রতিষ্ঠান এএমসি।

চলতি বছরের শেষ নাগাদ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এএমসির হলগুলোতে ক্রিপটোকারেন্সি বিট কয়েন দিয়ে টিকিট কাটতে পারবেন দর্শনার্থীরা।

বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

এতে বলা হয়, এএমসি এর প্রধান এডাম এরন এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

এডাম এরন বলেন, আমরা কীভাবে এই উঠতি ক্রিপটোকারেন্সি ইন্ডাস্ট্রিতে অংশ নিতে পারি সে বিষয়ে চিন্তাভাবনা করছিলাম। বিগত ছয় মাসে ক্রিপটোকারেন্সি এবং বিট কয়েন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি যা বিগত এক দশকেও জানতে পারিনি। এই নতুন জ্ঞান আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে এটা ঘোষণা করতে যে, চলতি বছরের শেষ নাগাদ এএমসি তার গ্রাহকদের থেকে ক্রিপটোকারেন্সি গ্রহণ করবে। এজন্য প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি অবকাঠামো এই সময়ের মধ্যে গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ ও নিন্দিত হলেও দিন দিন বাড়ছে ক্রিপটোকারেন্সির বাজার। আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে মূল ধারায়ও উঠে আসছে বিটকয়েন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মোবাইল নেটওয়ার্ক অপারেটর এটিঅ্যান্ডটি, মাইক্রোসফট এবং উইকিপিডিয়ার মতো প্রতিষ্ঠান ক্রিপটোকারেন্সিতে লেনদেনের ঘোষণা দিয়েছে। এছাড়াও সম্প্রতি এলন মাস্ক এর মতো উদ্যোক্তাও ক্রিপটোকারেন্সিতে বিপুল পরিমাণে বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

বিটকয়েনে মূল্য নেবে মার্কিন সিনেমা হল

আপডেট সময় ০৮:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১