ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তি, ব্রিটিশ কূটনীতিক গ্রেফতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রিটিশ এক কূটনীতিককে গ্রেফতার করেছে জার্মানি। দেশটি বলছে, যুক্তরাজ্যের বার্লিন দূতাবাসের এই কূটনীতিক নগদ অর্থের বিনিময়ে রাশিয়ার কাছে তথ্য পাচার করছিলেন।

এক বিবৃতিতে জার্মানির প্রসিকিউটররা জানিয়েছে, ব্রিটিশ এই কূটনীতিকের বাসা এবং অফিস তল্লাশি করা হয়েছে। বুধবার তদন্তের জন্য তাকে বিচারকের কাছে হাজির করা হবে। সেখানে সিদ্ধান্ত হবে তাকে রিমাণ্ডে নেওয়া হবে কী না।

জার্মান প্রসিকিউটরবৃন্দের ওই বিবৃতিতে অভিযুক্তের নাম ডেভিড এস বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, পেশাদার কাজের অংশ হিসেবে ডেভিড রাশিয়ার গোয়েন্দাদের কাছে অন্তত একবার তথ্য পাচার করেছেন। বিনিময়ে তিনি রাশিয়ার কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করেছেন।

ডেভিড ২০২০ সালের নভেম্বর থেকে রাশিয়ার জন্য গোয়েন্দাগিরি করছেন বলে ধারণা করছে জার্মানি। বুধবার বার্লিনের নিকটবর্তী শহর পোটসডাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। জার্মানির মাটিতে গোয়েন্দাগিরি অগ্রহণযোগ্য বলেও মন্ত্রণালয় উল্লেখ করেছে।

এক বিবৃতিতে যুক্তরাজ্যের পুলিশও তাদের ৫৭ ব্ছর বয়সী কূটনীতিককে জার্মান কর্তৃক গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছে। ব্রিটিশ গোয়েন্দা প্রধান জানিয়েছেন, এই কূটনীতিককে তারা নজরদারিতে রেখেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তি, ব্রিটিশ কূটনীতিক গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১