ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

পিয়াসার সহযোগী মিশু-জিসান রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

ভাটারা থানার পৃথক চার মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার দুই সহযোগীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ রিমান্ডের এ আদেশ দেন।

এর মধ্যে মাসুদুল ইসলাম ওরফে জিসানকে দুই মামলায় চার দিন এবং শরফুল হাসান ওরফে মিশু হাসানের তিন মামলায় নয়দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত।

এদিন জাল নোট উদ্ধারের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জিসানের ১০ দিনের রিমান্ড আবেদন করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল ইমাম রাজন। শুনানি শেষে বিচারক তার তিনদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক প্রথমে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। এরপর সেই মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

অপরদিকে, অস্ত্র আইনের মামলায় মিশুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন ভাটারা থানার এসআই মশিউর রহমান খান। শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এছাড়া তার বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফির দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোসহ ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক প্রথমে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর শুনানি শেষে মাদক মামলায় তিনদিন ও পর্নোগ্রাফির মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিএমএম আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রনপ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মিশু হাসান ও জিসানকে আটক করা হয়েছে। এরপর তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা, অস্ত্র, মাদক ও পর্নোগ্রাফি আইনে পৃথক চারটি মামলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

পিয়াসার সহযোগী মিশু-জিসান রিমান্ডে

আপডেট সময় ০৫:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১