ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হোয়াটসঅ্যাপ গুগলের বিরুদ্ধে ব্যবস্থা

আকাশ আইসিটি ডেস্ক :

রাশিয়ায় মামলার মুখে পড়তে যাচ্ছে ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সম্প্রতি সেবাটির বিরুদ্ধে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে দেশটি। রাশিয়ান ব্যবহারকারীদের ডেটা স্থানীয়ভাবে সংরক্ষণে ব্যর্থ হওয়াতেই হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ব্যবস্থায় যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ফেসবুক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঠিক একদিন আগেই গুগলকে ব্যক্তিগত ডেটা আইন লঙ্ঘনের অভিযোগে ৩০ লাখ রুবল জরিমানা করেছে রাশিয়া।

ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার বরাতে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধেও একই কারণে ব্যবস্থা নিতে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে দেশটি। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অনেকদিন ধরেই বিতণ্ডা চলছে রাশিয়ার। গোটা বিষয়টি তারই অংশ। নিষিদ্ধ কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলো কিছু দিন পরপরই জরিমানার মুখে পড়ছে দেশটিতে। বিদেশি প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ায় অফিস খোলানোর চেষ্টা করছে দেশটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হোয়াটসঅ্যাপ গুগলের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় ০৯:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১