ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চিত্রনায়িকা একার নামে দুই মামলা, রিমান্ড চাইবে পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী একার নামে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তার রিমান্ড চেয়ে আদালতে পাঠাবে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগ এবং মাদক রাখার দায়ে একার নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আর একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, চিত্রনায়িকা একার নামে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার একাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

ঘটনার বিবরণে জানা যায়, হাজেরা নামে এক নারী একার বাসায় কাজ করতেন। একা ওই নারীকে বাড়তি কাজ করতে বললে তিনি রাজি হননি। এর ফলে শুক্রবার ওই গৃহকর্মীকে বাসা থেকে বের করে দেন একা। একপর্যায়ে আর ওই বাসায় কাজ করবেন না মনস্থির করেই শনিবার (৩১ জুলাই) বেতন চাইতে যান গৃহকর্মী হাজেরা। এতেই একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন নায়িকা একা।

মারধরে গৃহকর্মীর চিৎকারে আশ-পাশের বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে একা বাসার ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এরপর একাকে আটকসহ তার বাসা থেকে মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

চিত্রনায়িকা একার নামে দুই মামলা, রিমান্ড চাইবে পুলিশ

আপডেট সময় ১২:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১