ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হুইসেলের উদ্যোগে শিশু-কিশোরদের জন্য কোডিং কর্মশালা

আকাশ আইসিটি ডেস্ক :

শিশু কিশোর বিষয়ক ম্যাগাজিক ও ই-লার্নিং প্ল্যাটফর্ম হুইসেলের উদ্যোগে কোডিং কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ৬২ জন শিশু ও কিশোর। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিতে বিনামূল্যে এই কর্মশালার আয়োজন করে হুইসেল।

রাতে অনলাইনে কর্মশালার প্রথম অধিবেশন আয়োজিত হয়। এই কর্মশালায় শিশু কিশোরদের পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়।

আনিকা নায়ার তুর্ণার সঞ্চালনায় কর্মশালায় হুইসেলের প্রতিষ্ঠাতা ও সিইও আরেফীন দিপু এবং ইয়ুথ হাবের কোষাধ্যক্ষ রাদিয়া রাইয়ান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিন ঘণ্টাব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার, ক্ষুদে কোডার নুসাইবা, সারাফ ও সিনান। শিশুদের কাছে আকর্ষণীয় এবং বিনোদনমূলক কন্টেন্টের সমন্বয়ে শিশুদের কোডিং শেখানো হয় এই কর্মশালায়।

অনলাইনে শুরু হওয়া এই কর্মশালাটি দুই মাসব্যাপী চলবে। কর্মশালায় স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও অ্যাপইনভেন্টর শেখানো হচ্ছে বলে জানিয়েছেন পাভেল সারওয়ার। সম্পূর্ণ বিনামুল্যে ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু ও কিশোররা এখানে কোডিং শেখার সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য, হুইসেল একটি শিশু কিশোর ম্যাগাজিন এবং ই লার্নিং প্ল্যাটফর্ম। শিশুদের কাছে ই-লার্নিং জনপ্রিয় করার উদ্যেশ্যে কাজ করছে প্ল্যাটফর্মটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হুইসেলের উদ্যোগে শিশু-কিশোরদের জন্য কোডিং কর্মশালা

আপডেট সময় ০৯:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১