ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেগাসাস স্পাইওয়্যার সম্পর্কে অজানা তথ্য

আকাশ আইসিটি ডেস্ক :

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাততে পেগাসাস নামের স্পাইওয়্যার ব্যবহার করা হয়। সারা বিশ্বের স্মার্টফোন ব্যবহারকারীদের ফোনে চরবৃত্তি করার অন্যতম স্পাইওয়্যার এটি।

এটি তৈরি করেছে ইজরায়েলের এনএসও গ্রুপ। বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মী-সহ বিভিন্ন পেশার মানুষদের স্মার্টফোনে নজরদারির স্পাইওয়্যারটি ব্যবহৃত হচ্ছে।

এই স্পাইওয়্যার ফোনে প্রবেশ করলে একদিকে যেমন ব্যবহারকারী তা বুঝতে পারবেন না, একই ভাবে এই ফোনে এই স্পাইওয়্যারের উপস্থিতি টের পাবেন না সফ্টওয়্যার ডেভেলপাররাও। পাশাপাশিই আবার, কোনও লিঙ্কে ক্লিক না করলেও যে কোনও ফোনে এই স্পাইওয়্যার ইনজেক্ট করা সম্ভব হবে।

এতদিন পর্যন্ত টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে কোনও কল অথবা মেসেজ আদান প্রদানের সময় ফোনে আড়ি পাতার কাজটি অত্যন্ত সন্তর্পণে সেরে ফেলত বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু, এনক্রিপশন পদ্ধতি চালু হওয়ার কারণে তা সম্ভব হচ্ছিল না। যে কোনও মেসেজ ডিক্রিপ্ট করার জন্য প্রয়োজন বিশেষ কি, যা শুধুমাত্র প্রেরক ও প্রাপকের ফোনেই থাকে।

এর পর থেকে বিশ্বব্যাপী গোয়েন্দাদের জন্য নজরদারির সরঞ্জাম পেগাসাস তৈরির কাজ শুরু করে এনএসও। সরকারি সংস্থাগুলো সন্ত্রাসবাদ দমন ও মাদক পাচারের মতো বেআইনি কাজ রুখতে এই স্পাইওয়্যার ব্যবহার করবে বলে দাবি করে এনএসও’র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পেগাসাস স্পাইওয়্যার সম্পর্কে অজানা তথ্য

আপডেট সময় ১০:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১