ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকাসহ জামায়াত নেতা আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই: মাহদী আমিন ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টা করলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা: র‍্যাব ডিজি একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির ভোটে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের আহ্বান টাকাসহ জামায়াত নেতাকে আটকের ঘটনা সাজানো নাটক: এহসানুল মাহবুব জোড়া সুপার ওভারে শেষ হাসি দক্ষিণ আফ্রিকার ভারতের সঙ্গে বিসিবির দূরত্ব নেই, খেলার সিদ্ধান্ত সরকারের ওপর: বুলবুল ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধন নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ বনানীতে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

করোনা মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা চান রাষ্ট্রপতি

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রবিবার বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানরা পৃথকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

বৈঠকে রাষ্ট্রপতি বলেন, করোনার কারণে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও করোনার প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এজন্য তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান এবং ভারপ্রাপ্ত নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা করোনা মোকাবিলা ও নিজ নিজ বাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

টাকাসহ জামায়াত নেতা আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই: মাহদী আমিন

করোনা মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা চান রাষ্ট্রপতি

আপডেট সময় ০৯:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১