ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রথমবার ভারত সংলগ্ন তিব্বত সীমান্তে চীনের প্রেসিডেন্ট, জোর জল্পনা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবার ভারতের অরুণাচলপ্রদেশ সংলগ্ন তিব্বত সীমান্ত পরিদর্শন করলেন। প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম তিব্বত সফর করেছেন তিনি, যা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

তিব্বতে যান শি জিনপিং বলে আজ শুক্রবার চীনা সংবাদমাধ্যমে জানানো হয়েছে। বলা হয়েছে, অরুণাচলপ্রদেশের সীমান্তবর্তী নিয়াংচি এয়ারপোর্টে নামার পরে রেললাইন পরিদর্শন করেন জিনপিং। এছাড়া ব্রহ্মপুত্র নদীও পরিদর্শন করেন তিনি। ব্রহ্মপুত্র নদকে তিব্বতি ভাষায় ইয়ারলুং জাংবো নদী বলা হয়।

বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে শি জিনপিং লাসা সফর করছেন।তবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার সফর নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম তিব্বত সফর করলেও এর আগে ২০১১ সালে তিব্বত সফর করেছিলেন তিনি।

তবে হঠাৎ কেন চীনের প্রেসিডেন্ট এই সফর করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য তিব্বতকে চিনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরতে চাইছে, সেই কারণেই কৌশলে এই সফর। অন্যদিকে, ভারতের অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসাবে দাবি করেছে চীন। ভারত তীব্র ভাবে চীনের তোলা এই দাবি প্রত্যাখ্যান করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমবার ভারত সংলগ্ন তিব্বত সীমান্তে চীনের প্রেসিডেন্ট, জোর জল্পনা

আপডেট সময় ০৫:৫৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১