ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার ব্যারিস্টার ফুয়াদের কার্যালয়ে হামলা গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যা, শ্রীলঙ্কায় ১২ জনের ফাঁসি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির মুন্সীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৯ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সরকার ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক টাকাসহ জামায়াত নেতা আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই: মাহদী আমিন ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টা করলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা: র‍্যাব ডিজি

যোগান পর্যাপ্ত হলে চুক্তির অবশিষ্ট টিকা পাবে বাংলাদেশ: দোরাইস্বামী

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনা ভাইরাসের টিকা দেওয়ার ব্যাপারে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছিল- সেই চুক্তির অবশিষ্ট টিকা দেওয়ার সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। যোগান বাড়লেই টিকা দেওয়া যাবে।

শুক্রবার (২৩ জুলাই) ভারত থেকে বাংলাদেশে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাইকমিশনার বলেন, ভারতের পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। আশাকরছি করোনা ভাইরাসের টিকার উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সামনে এগিয়ে যেতে পারব। যদি ভারতে টিকার যোগান পর্যাপ্ত থাকে, তাহলে বাংলাদেশ টিকা পাবে। তবে টিকার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এটি ইতিবাচক।

তিনি আরো বলেন, গত এক বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বেড়েছে। আবার বাংলাদেশের সঙ্গেও ভারতের রপ্তানি বাণিজ্য বেড়েছে। এর মানে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, তাহলে মহামারিতেও আমরা ভালো ব্যবসা করতে পারব।

দোরাইস্বামীকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার ও আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

যোগান পর্যাপ্ত হলে চুক্তির অবশিষ্ট টিকা পাবে বাংলাদেশ: দোরাইস্বামী

আপডেট সময় ০৩:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১