ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন প্রতিরোধের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে: নজরুল ইসলাম খান টাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে : আসিফ মাহমুদ গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার ব্যারিস্টার ফুয়াদের কার্যালয়ে হামলা গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যা, শ্রীলঙ্কায় ১২ জনের ফাঁসি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির মুন্সীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৯

বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। মুকাব্বির ছিলেন মো. শহীদুল্লাহ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম মসজিদের মুয়াজ্জিন মো. আতাউর রহমান।

সকাল ৮টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির ছিলেন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।

সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা এহসানুল হক। মুকাব্বির ছিলেন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত।

বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন ক্বারী মো. ইসহাক।

স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হয়। নামাজে অংশ নিতে সকাল থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন জাতীয় মসজিদে। অধিকাংশ মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে নামাজে অংশ নেন। আবার অনেককে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতেও দেখা যায়। তবে মসজিদের প্রবেশ করা সবার মুখেই মাস্ক ছিল।

নিরাপত্তা নিশ্চিতে মসজিদ এলাকায় এবং মসজিদের প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। ব্যাগ নিয়ে আসা অনেককেই তল্লাশি করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন ক্বারী মো. ইসহাক।

Tag :
আপলোডকারীর তথ্য

বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১