ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জঙ্গিদের বোমা আগের চেয়ে শক্তিশালী, তবে পুলিশও বসে নেই’

আকাশ জাতীয় ডেস্ক:

জঙ্গিরা আগের চাইতে শক্তিশালী বোমা তৈরি করছে। তাদের সক্ষমতা বেড়েছে। পাশাপাশি তারা অন্যদের প্রশিক্ষণ দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) মো. শফিকুল ইসলাম। জঙ্গি দমনে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মহানগর পুলিশ।

দেশে জঙ্গি তৎপরতার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এখন তারা (জঙ্গিরা) আগের চেয়ে শক্তিশালী বোমা তৈরি করছে। আমরা গত কয়েকদিনে যেসব বোমা উদ্ধার করেছি তা অনেক শক্তিশালী। বোমাগুলো বিস্ফোরণ হলে একটা ম্যাসাকার হয়ে যেত। তাদের এখন সক্ষমতা বেড়েছে। তারা এখন এই ধরনের লোককে প্রশিক্ষিত করে বোমা তৈরির কাজ করছে। জঙ্গিদের বানানো বোমা এখন আগের চেয়ে শক্তিশালী। তবে তাদের দমনে পুলিশও বসে নেই।’

শফিকুল ইসলাম বলেন, ‘আমি কমিশনার হওয়ার আগে জঙ্গিরা এই শহরের পাঁচটি পুলিশ চেকপোস্টে বোমা হামলা করেছিল। তবে সেই বোমার কার্যকারিতা অনেক কম ছিল। কারণ সেগুলো অল্প কাজ জানা লোক তৈরি করেছিল। পুলিশের সদস্যরা সামান্য আহত হয়েছিল।’

ঈদুল আযহাকে ঘিরে জঙ্গি হামলার সম্ভাবনা নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা প্রস্তুত আছি এবং সতর্ক আছি; আমরা বসে নেই। কোনো ঘটনা ঘটার আগেই আমরা সঙ্গে সঙ্গে সেটি ব্যর্থ করে দিচ্ছি।’

‘ঈদকে কেন্দ্র করে রাজধানীতে তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তার ক্ষেত্রে অজ্ঞান ও মলম পার্টি থেকে ব্যাপারিদের সুরক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।’-বলেন তিনি।

ভারতে সম্প্রতি তিনজন বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা ইন্ডিয়ার সঙ্গে তথ্য আদান প্রদান করি। আমরা ইন্ডিয়ার সরকারকে জানাই, যদি আমাদের এখান থেকে কোনো জঙ্গি সেখানে যায়। একইভাবে ইন্ডিয়া থেকে তথ্য পাই। এই তিনজন ছেলে জিহাদের জন্য ভারতে গিয়েছিল সেটি আমরা তাদেরকে জানিয়েছিলাম।’

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, কৃঞ্চপদ রায়, হাফিজ আক্তার, মুনিবুর রহমান, মফিজ উদ্দিন, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘জঙ্গিদের বোমা আগের চেয়ে শক্তিশালী, তবে পুলিশও বসে নেই’

আপডেট সময় ০৫:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১