ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা নিতে হাসপাতালের পথে খালেদা জিয়া

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোভিড-১৯ এর টিকা নিতে গুলশানের বাসা থেকে রওয়ানা করেছেন। তিনি মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে করোনার টিকা গ্রহণ করবেন।

সোমবার(১৯জুলাই) বেলা সাড়ে তিনটায় গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে খালেদা জিয়ার গাড়ি বহর রওয়ানা করে। তার সঙ্গে আছেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন, মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার।

এর আগে সোমবার সকালে খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার দুপুর ২টার পরে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে করোনার টিকা নেবেন।

গত ৮ জুলাই সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। নিবন্ধন ফরমে উল্লিখিত ফোনে এসএমএস করে সোমবার টিকা নেওয়ার তারিখ দেওয়া হয়।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসার পর গত ১৯ জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে জীবাণু এবং দেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি বাসাতেই আছেন।

খালেদা জিয়ার করোনা শনাক্ত হয় গত ১০ এপ্রিল। প্রথম দিকে বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪দিন পরে তাকে গুলশানের বাসায় নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টিকা নিতে হাসপাতালের পথে খালেদা জিয়া

আপডেট সময় ০৪:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১