ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মহাকাশ থেকে ফিরে সিনেমা বানাবেন বেজোস!

আকাশ আইসিটি ডেস্ক :

সম্প্রতি অ্যামাজনের সিইও পদ থেকে পদত্যাগ করেছেন জেফ বেজোস। চলতি মাসেই ভাই এবং সবচেয়ে ভালো বন্ধু মার্কের সঙ্গে মহাকাশে যাচ্ছেন ৫৭ বছর বয়সি এ ধনকুবের। এর পর কী করবেন তিনি? আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, এবার সিনেমায়ও নজর দিয়েছেন বেজোস। অ্যামাজন স্টুডিয়োজ-এর ব্যানারে নির্মিত হবে ছবিটি। এই কাজে তার অংশীদার হয়েছেন হলিউড তারকা ডোয়েন জনসন। ইতোমধ্যেই নিজের ইনস্টাগ্রামে তার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন বেজোস।

সমুদ্রের ধারে হাসি মুখে দেখা যায় দুজনকে। তবে সিনেমার নাম বা এর কুশীলব সম্পর্কে বিস্তারিত কিছু জানানি বিজ্ঞান কল্পকাহিনীর পাড় ভক্ত বেজস। অবশ্য সিনামা বানালেও কেবল তারকা জগতেই বুঁদ হবেন না তিনি। নিজের কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে থেকে অ্যামাজনের তহবিলে বৈদ্যুতিক পিকআপ তৈরির কাজও এগিয়ে নেবেন। পাশাপাশি বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণে ‘ব্লু অরিজিন’-কে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়। আগামী ২০ জুলাই তারই একটিতে বেজোস ও তার ভাই উড়াল দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

মহাকাশ থেকে ফিরে সিনেমা বানাবেন বেজোস!

আপডেট সময় ১০:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১