ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবানের হাতে ৮০ জেলার পতন হয়েছে: আফগান পররাষ্ট্রমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ার একই সময়ে দেশটির সরকার অন্তত ৮০ জেলার নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার মঙ্গলবার কাবুলে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দিয়ে বলেছেন, এসব জেলার নিয়ন্ত্রণ তালেবান গ্রহণ করেছে।

আতমার বলেন, ‘কোনো কোনো জেলা তালেবানরা জোর করে দখল করেছে এবং কোনো কোনো জেলা থেকে সরকারি সেনাদের ‘কৌশলগত কারণে’ সরিয়ে আনা হয়েছে।’

সাম্প্রতিক সময়ে তালেবানের হাতে আফগানিস্তানের বহু জেলার পতন হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এই প্রথম দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এ সংক্রান্ত খবরের সত্যতা নিশ্চিত করলেন। তালেবান অবশ্য ১৫০টির বেশি জেলা দখল করার দাবি করেছে। আর আফগান জাতীয় নিরাপত্তা পরিষদ দাবি করেছে, দেশটির নিরাপত্তা বাহিনী গত দু’সপ্তাহে ১৪ জেলার নিয়ন্ত্রণ তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আফগানিস্তানের মোট জেলা সংখ্যা ৩৮৮।

এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা কাবুল সরকারের নেই।

তিনি বলেন, “তালেবান যদি মনে করে আমরা আত্মসমর্পন করব তাহলে আগামী ১০০ বছরেও তাদের সে আশা পূরণ হবে না।”

বিগত কয়েক দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আফগান জনগণের এই জল্পনা জোরেসোরে প্রচারিত হচ্ছে যে, আশরাফ গনি সরকার বিনা যুদ্ধে একের পর এক জেলা তালেবানের হাতে তুলে দিচ্ছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয় যাতে লেখা ছিল, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের কয়েকটি জেলা তালেবানের হামলার আগেই খালি করে দেওয়া হয়েছে।

তালেবানের মুখপাত্ররা সামাজিক যোগাযাগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করছেন যাতে আফগান নিরাপত্তা বাহিনীকে তালেবানের কাছে আত্মসমর্পনের আহ্বান জানানো হচ্ছে।

প্রেসিডেন্ট আশরাফ গনি মন্ত্রিপরিষদের বৈঠকে জোর দিয়ে বলেছেন, আত্মসমর্পনের কোনো ঘটনা ঘটবে না বরং এখন ‘শক্তিমত্তা, প্রত্যয় ও জাতীয় সংহতি’ প্রদর্শনের সময় এসেছে। তিনি বলেন, সকল রক্তপাত ও জানমালের ক্ষয়ক্ষতির দায়ভার তালেবানকে বহন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তালেবানের হাতে ৮০ জেলার পতন হয়েছে: আফগান পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১