ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাসওয়ার্ড হ্যাক করে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে গ্রেফতার ১

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের শরণখোলায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মোবাইলের নগদ একাউন্টের পাসওয়ার্ড হ্যাক করা তুলতে গিয়ে ইউএনও’র হাতে গ্রেফতার হয়েছে আনোয়ার সর্দার (৬৬) নামে হ্যাকার চক্রের এক সদস্য। শুক্রবার (২ জুলাই) দুপুর ১২ টায় ওই গ্রামের এক নগদ উদ্যোগতার দোকান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রতারক উপজেলার মাছের খালপাড়ের রফিকুল সর্দারের ছেলে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শহিন জানান, আন্তদেশীয় একটি হ্যাকার চক্র বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছিল। ওই চক্রটি শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের এক নগদ উদ্যোক্তার দোকান থেকে প্রথমে এক লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়। দ্বিতীয়বারে আবার টাকা তুলতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে সাথে নিয়ে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

নগদ উদ্যোক্তা তাপস চন্দ্র হালদার জানান, গত জুন মাসের ১৫ ও ১৬ তারিখ গ্রেফতারকৃত আনোয়ার সর্দারের ছেলে শাহবুদ্দিন (২২) নগদ হিসাবের ১ শত ৭৭টি একাউন্ট থেকে ৯ শত টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা তুলে নিয়ে যান। এরপর নড়াইল, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আমার মোবাইল নম্বরে ফোন দিয়ে তাদের উপ-বৃত্তির টাকা কিভাবে তোলা হলো জানতে চায়। বিষয়টি সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। এরপর ৩০ জুন পুনরায় শাহাবুদ্দিন ০১৭৮০১৩৬৫৯৮ ও ০১৩২৩৬৩২৪৫৬ নম্বর থেকে ফোন করে ৯৬ টি হিসাবে থেকে ৮৭ হাজার ৭ শত টাকা তুলে নিতে তার পিতা আনোয়ার সর্দারকে পাঠান। এসময় তাকে টাকা না দিয়ে শুক্রবার আসতে বলি এবং গোপনে ইউএও স্যারকে আবারও জানাই। এরপর টাকা নিতে আসলে ইউএও স্যার এসে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত প্রতারক আনোয়ার সর্দার বলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে তার জামাতা কামাল হাওলাদার (৩০) হ্যাকার চক্রের সাথে জরিত থাকতে পারে। তবে তার ছেলে শাহাবুদ্দিন মোবাইলে ফোন করে নগদ উদ্যোক্তার দোকানে গিয়ে ৮৬ হাজার সাতশত টাকা তুলে আবার তা বিকাশ করতে বললে আমি সেই টাকা তুলতে আসি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, বাগেরহাটের শরণখোলায় শিক্ষার্থীদের উপবৃত্তির হ্যাক করা টাকা তুলতে গিয়ে আনোয়ার সর্দার নামে এক প্রতারক গ্রেফতার হয়েছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতাকৃত আনোয়ার সর্দারকে জিজ্ঞাসাবাদ করে হ্যাকার চক্রের সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

পাসওয়ার্ড হ্যাক করে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে গ্রেফতার ১

আপডেট সময় ১১:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১