ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কৃষকের সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার : পলক

আকাশ আইসিটি ডেস্ক :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কৃষিই বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। এ বিবেচনা বোধ থেকে কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার।

প্রতিমন্ত্রী আজ উফশী আমনধান ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের সিংড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন।

পলক বলেন,অতীতে কৃষি ও কৃষকের অবস্থা ছিলো বিভীষিকাময়। ৯১ থেকে ৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সালে এদেশের কৃষকরা সারের টোকেন পেতে দিনের পর দিন ঐ সময়ের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে বাড়িতে ধর্না দিয়েছেন। সারের দাবিতে দিনাজপুরে ১৪ জন কৃষককে প্রাণ দিতে হয়েছিল। সেচের বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন সরকার বিগত ১২ বছর ধরে কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বলেন কয়েক দফায় সারের দাম কমানো হয়েছে এবং ওয়ার্ড পর্যায়ে ডিলারের মাধ্যমে কৃষকদের জন্য সারের ব্যবস্থা করা হয়েছে। গবেষণার মাধ্যমে সৃষ্ট উন্নত বীজ কৃষকদের কাছে সহজলভ্য করা হয়েছে। সেচের তেল ও বিদ্যুতে ব্যাপকভাবে ভর্তুকি প্রদান করছে সরকার। সেচ সুবিধার জন্যে ব্যাপকভাবে খাল খনন করা হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন মৌসুমে নিয়মিতভাবে প্রণোদনা প্রদান করা হচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণ এবং অর্ধেক বা তারও বেশী ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন ধানকাটা মৌসুমী কৃষি প্রধান অঞ্চলে ব্যাপক পরিমাণ কৃষি শ্রমিকের সংকট দেখা দেয় । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানকাটার সুবিধার্থে ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে আধুনিক কম্বাইন্ড হারভেস্ট মেশিন স্বল্পমূল্যে ক্রয়ের সুযোগ করে দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

অনলাইনে কৃষকদের বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করতে কাজ করছে কৃষক বন্ধু কল সেন্টার। সরকারের কৃষি-বান্ধব এসব কাজের সুফল হিসেবে দেশে কৃষকদের আর্থিক বুনিয়াদ সুসংহত হয়েছে এবং খাদ্য ঘাটতির দেশ থেকে বাংলাদেশ খাদ্য রপ্তানীকারক দেশে পরিণত হয়েছে।

পলক বলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন চিন্তা মাথায় রেখে সরকার গ্রামীণ সড়কের ব্যাপক উন্নয়ন করেছে। এখন কৃষক অনায়াসে কৃষি উৎপাদনে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে গন্তব্যে নিতে পারেন এবং তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারেন।

পরে, আইসিটি প্রতিমন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা উপজেলার ৬ শত পরিবারের মধ্যে বীজ ও সার বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কৃষকের সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার : পলক

আপডেট সময় ১০:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১