ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের ২৫ ধাপ উন্নতি

আকাশ আইসিটি ডেস্ক :

আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের ২৫ ধাপ উন্নতি হয়ে এখন অবস্থান ৫৩-তে। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) প্রকাশিত ২০২০ সালের সূচকে বাংলাদেশের এই উন্নতি হয়।

এর আগের বছরের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮-এ।

বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তা নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে আইটিইউ। এতে কোন দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা—মোট পাঁচটি ভিত্তির ওপর পর্যালোচনা করে র‍্যাংকিং করা হয়।

এবার ৮১ দশমিক ২৭ নম্বর পেয়ে ৭৮ থেকে ৫৩ নম্বর অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর সর্বোচ্চ ১০০ নম্বর নিয়ে তালিকার শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৈশ্বিক হিসেবে তালিকায় ৯৯.৫৪ নম্বর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য ও সৌদি আরব। আর ৯৯.৪৮ নম্বর নিয়ে তৃতীয় অবস্থানে আছে এস্তোনিয়া।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। ৯৮.৫২ নম্বর নিয়ে এই অঞ্চলে প্রথম অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া। ভারত আছে ৪ নম্বর অবস্থানে। চীনের অবস্থান ৮ নম্বরে এবং পাকিস্তানের অবস্থান ১৪ নম্বরে।

বাংলাদেশের সরকারের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, এটা সাইবার নিরাপত্তা বিধানে বাংলাদেশের ধারাবাহিক সক্ষমতারই প্রতিফলন। ভবিষ্যতে আরো দক্ষতার সাথে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে এই অর্জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের ২৫ ধাপ উন্নতি

আপডেট সময় ১০:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১