ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০৩০ সালের মধ্যে বিদ্যালয়ে যুক্ত হবে উচ্চ গতির ইন্টারনেট

আকাশ আইসিটি ডেস্ক :

২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যালয়গুলোতে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ যুক্ত হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, দেশের এক লাখ ৭০ হাজার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়য়ে ফাইবার অপটিক্যাল হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি যুক্ত হবে।

মঙ্গলবার (২৯ জুন) “গালর্স ইন টেক ডে বাংলাদেশ ২০২১” এর উদ্বোধনকালে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক টেলিকমিনিউকেশন ইউনিয়নের এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক রিজিওনাল অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটি বিভাগের অধীন ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রযুক্তিতে কেউ যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্যে গার্লস ইন আইসিটি প্রোগ্রাম, জব অপারচুনিটি অ্যান্ড অ্যামপাওয়াম্যান্টসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতিসংঘের সহযোগিতায় ওয়াইফাই প্রোগ্রামের মাধ্যমে ৫০ হাজার উদ্যোক্তা তৈরি করা হয়েছে। ফিল্যান্সার থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে চার হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও আইটি সার্ভিস প্রোভাইডার ও ওমেন কল সেন্টার এজেন্ট হিসেবে প্রায় সাত হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী বছর থেকেই প্রাথমিক পর্যায়ে কোডিং শিক্ষা অন্তর্ভুক্ত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে আইসিটি বিভাগ। বর্তমান ও আগামী প্রজন্মকে দক্ষ করে তুলতে দেশে আরও ৩৫ হাজার আধুনিক ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের এশিয়া ফর প্যাসিফিক রিজিওনাল ডিরেক্টর অসুকু ওকুন্ডা, এশিয়া অ্যান্ড প্যাসিফিক এলাইন্স ফর ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশনের রিজিওনাল হেড অন্জু মণ্ডল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০৩০ সালের মধ্যে বিদ্যালয়ে যুক্ত হবে উচ্চ গতির ইন্টারনেট

আপডেট সময় ১০:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১