ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’

আকাশ আইসিটি ডেস্ক :

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ফলে দেশের ব্যাংকিং লেনদেনে বিস্ময়কর পরিবর্তন সূচিত হয়েছে। ডিজিটাল ব্যাংকিং তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রমেই ক্যাশলেস সোস্যাইটির দিকে ধাবিত হচ্ছে।তবে যতবেশি ডিজিটাল হবো নিরাপত্তার হুমকি ততবেশি থাকবে।

এই ব্যাপারে গ্রাহকদের মধ্যে ডিজিটাল নিরাপত্তার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি তৎপর হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী রবিবার ঢাকায় ঘরে বসে অগ্রণী ব্যাংকের অগ্রণী ই-অ্যাকাউন্ট মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য উদ্ভাবিত অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য মফিজ উদ্দিন আহমেদ, কাশেম হুমায়ুন, ড. মো: ফরজ আলী, কেএমএন ফজলুল হক লাবলু এবং ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল-ইসলাম বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আমরা তৃতীয় শিল্প বিপ্লব বা ইন্টারনেট ভিত্তিক শিল্প বিপ্লবের শেষ প্রান্তে দাঁড়িয়ে। সামনের পথ অনেক বড়।প্রযুক্তি সবচেয়ে বেশি পরিবর্তন আনবে ব্যাংকিং খাতে।তিনি বলেন, ব্যাংকিং বা সেবা ধর্মী প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে গ্রাহক।

গ্রাহক সেবায় আপস করা চলবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, নিজস্ব আইটি টিমের মাধ্যমে অগ্রণী ব্যাংক ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে অ্যাকাউন্ট খোলার অ্যাপস তৈরি করে নতুন দিনে পা দিলো।

অন্যদের জন্য এটি অনুকরণীয় উল্লেখ করে বলেন, অন্যের উপর নির্ভরতা নয় প্রতিটি আর্থিক খাতে নিজস্ব শক্তিশালী আইটি টিম গড়ে তোলা দরকার।

মন্ত্রী আনুষ্ঠানিকভাবে অ্যাপস এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর আগে ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠানে মন্ত্রীর আইডি কার্ডসহ বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে অগ্রণী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার মধ্য দিয়ে এই পদ্ধতির যাত্রা শুরু করা হয়।

অনুষ্ঠানে বক্তারা অগ্রণী ব্যাংকের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’

আপডেট সময় ১০:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১