ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার পেল অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড

আকাশ আইসিটি ডেস্ক :

ইউনিয়ন পরিষদ থেকে প্রদত্ত নাগরিক সেবাসমূহ জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ সেবা (ইউপিসেবা) সফটওয়্যার তৈরির স্বীকৃতিস্বরূপ ডিজিটাল গভর্নমেন্ট বিভাগে দ্বিতীয় স্থান অধিকারী হিসেবে জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার-২০২০ অর্জন করলো অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড।

দেশের বিভিন্ন খাতের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতে বৃহস্পতিবার (২৪/০৬/২০২১) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর কার্যালয়ে জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কারপ্রাপ্তিতে অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আল আশরাফুল কবির জুয়েল বলেন, বেসিস আমাদের এই প্রকল্পকে পুরস্কৃত করায় আমরা আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সূত্রধরে ইউনিয়ন পরিষদ হতে প্রদত্ত নাগরিক সেবাসমূহ জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা ইউনিয়ন পরিষদ সেবা (ইউপিসেবা) সফটওয়্যার তৈরি করেছি। আমরা বিশ্বাস করি ইউনিয়ন পরিষদ সেবা (ইউপিসেবা) সফটওয়্যার ব্যবহার করে পরিবর্তন হবে ‘দূরত্বের’ সংজ্ঞা, নিশ্চিত হবে স্বচ্ছতা এবং পৌঁছে যাবে সেবা জনগণের দোরগোড়ায়।

ইউনিয়ন পরিষদ সেবা (ইউপিসেবা) সফটওয়্যার ব্যবহার করে বিশ্বের যেকোনো স্থান অতি অল্প সময়ে নির্ভুলভাবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ দ্বারা তাদের কাঙ্ক্ষিত সেবার সনদ প্রাপ্তির জন্য অনলাইন থেকে আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই আবেদনটি তার জন্য নির্ধারিত অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে যাচাই করে চেয়ারম্যানের ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে সনদ ইস্যু করতে পারবেন।

স্থানীয় ইউনিয়ন ডিজিটাল সেন্টারর থেকেও সনদের জন্য আবেদনের সুযোগ রয়েছে ইউপিসেবা সফটওয়্যারে। আবেদনকারী সনদ ইস্যুর সাথে সাথেই এসএমএস এলার্ট পাবেন এবং ইস্যুকৃত সনদ নাগরিক তার নিজস্ব প্রোফাইল থেকে যেকোনো সময় ডাউনলোড এবং প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। নাগরিকের নিজস্ব প্রোফাইল থাকায় সনদ হারানোর সম্ভাবনা শতভাগ ঝুঁকিমুক্ত। উক্ত ডিজিটাল সনদ সুরক্ষিত QR Code সম্বলিত যার মাধ্যমে সনদ ভেরিফিকেশন করা যায়। সুতরাং জাল সনদ তৈরি শতভাগ ঝুঁকিমুক্ত।

প্রসঙ্গত, ২০১৯ সালে পাবলিক সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন বিভাগে দ্বিতীয় স্থান অধিকারী হিসেবে জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার অর্জন করেছিল অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার পেল অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড

আপডেট সময় ০৯:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১