ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি হতে পারে ১৫ জুলাই : রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া বলেছে, ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের ষষ্ঠ বার্ষিকীতে আগামী ১৫ জুলাই এটি পুনরুজ্জীবনের চুক্তি হতে পারে। ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান সংলাপে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ শনিবার এক টুইটার বার্তায় এ আশা প্রকাশ করেন।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক লরেন্স নরম্যান শনিবারই এক টুইটার বার্তায় লিখেন, “আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ভিয়েনা সংলাপ থেকে একটি চূড়ান্ত ফলাফল বের করে আনার ব্যাপারে কি কেউ বাজি ধরতে পারবেন?”

তার ওই টুইটার বার্তা প্রকাশের ঘণ্টা দুই পর উলিয়ানোভ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেন, “পেশাগত কারণে আমি কোনো বাজি ধরতে পারি না। তবে এই ধারনাটি আমাকে আকৃষ্ট করেছে যে, ভিয়েনা সংলাপের চূড়ান্ত চুক্তির জন্য ১৫ জুলাইকে একটি সম্ভাব্য ডেটলাইন ধরা যেতে পারে যে দিনটি হবে পরমাণু সমঝোতা সই করার ষষ্ঠ বার্ষিকী।

২০১৫ সালের ১৫ জুলাই ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয়েছিল, যা ২০১৬ সালের শুরু থেকে কার্যকর করা হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হাতে পেয়ে ২০১৮ সালের মে মাসে অন্যায়ভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ফলে চলমান অচলাবস্থা দেখা দেয়।

সেই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ইরানের সঙ্গে পাশ্চাত্যের গত প্রায় তিন মাস ধরে ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত ছয় দফা আলোচনা হলেও তা থেকে চূড়ান্ত চুক্তি হওয়ার মতো কোনো ফল এখনো আসেনি। তবে সব পক্ষ শিগগিরই চুক্তি হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি হতে পারে ১৫ জুলাই : রাশিয়া

আপডেট সময় ০১:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১