ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নানা অপকর্মের হোতা ‘সেভেন স্টার’ ও ‘রবিন হুড’ গ্রুপ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ‘সেভেন স্টার’ ও ‘রবিন হুড’ গ্রুপের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। তারা হলেন- রাব্বী আহমেদ, মো. নাঈম আহমেদ, মো. আকাশ, মো. নয়ন হাওলাদার, মো. ইমন, মো. সৈকত শেখ, মো. তুষার হাওলাদার, মো. রবিউল ইসলাম, মো. আরিফ ও মো. হাসান।

শনিবার দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব এই তথ্য জানান।

র‌্যাব কর্মকর্তা বলেন, তারা স্থানীয় কিশোর গ্যাং সেভেন স্টার ও রবিন হুড গ্রুপের সদস্য। বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানে একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে। এরপর আশেপাশে কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সোয়েব জানান, এমন অভিযোগে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় সংগীত সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ছয়টি সুইচ গিয়ার চাকু, তিনটি ছুরি, আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে কিশোর অপরাধীরা জানিয়েছে, তারা ডাকাতি ও ছিনতাই ছাড়াও মাদক সেবন, মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। প্রায়ই তারা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টার জন্য দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করত। এছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও হানিফ ফ্লাইওভারের উপর বিভিন্ন সময় যানবাহন থামিয়ে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টিসহ ছিনতাই, রাহাজানির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নানা অপকর্মের হোতা ‘সেভেন স্টার’ ও ‘রবিন হুড’ গ্রুপ

আপডেট সময় ০৫:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১