ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোর গ্যাং ‘রোমান্টিং গ্রুপের’ ৮ সদস্য গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পল্লবী এলাকা থেকে ‘রোমান্টিং গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। বুধবার রাতে ছয় ঘণ্টার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশের এই এলিট ফোর্সটি। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে সাতটি ছুরি, একটি খুর এবং ছয়টি মোবাইল।

গ্রেপ্তাররা হলেন- মো. দেলোয়ার হোসেন ওরফে পল্টু, মো. কাউসার হোসেন, মো. নিয়াজ মাহমুদ জুবায়ের, মো. আসিফ হোসেন, মো. আরিফ মো. মেহেদী হাসান, মো. সুজন শেখ এবং মো. শাহরিয়ার সজীব।

বৃহস্পতিবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-২ এর একটি দল বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত পল্লবী এলাকায় পৃথক পৃথক অভিযান চালায়। অভিযানে দেলোয়ার হোসেন ওরফে পল্টু, মো. কাউসার হোসেন, মো. নিয়াজ মাহমুদ জুবায়ের, মো. আসিফ হোসেন, মো. আরিফ মো. মেহেদী হাসান, মো. সুজন শেখ এবং মো. শাহরিয়ার সজীব নামে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং ‘রোমান্টিক গ্রুপের’ সদস্য। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। গ্রেপ্তাররা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়াসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। এলাকায় প্রভাব বিস্তারে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে তারা। এছাড়া নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখতে অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও জড়াতো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোর গ্যাং ‘রোমান্টিং গ্রুপের’ ৮ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১