ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারিকেলের ভেতর ৪০ লাখ টাকার হেরোইন, মা-মেয়ে আটক

আকাশ জাতীয় ডেস্ক:

দুই নারী নারিকেল নিয়ে যাচ্ছিলেন। সন্দেহজনকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করেন র‌্যাব-১০-এর সদস্যরা।

এক পর্যায়ে জানা যায়, সঙ্গে থাকা নারিকেলের ভেতরে করে কৌশলে নিয়ে যাওয়া হচ্ছে হেরোইনের চালান। পরে নারিকেল দুটি ভাঙতেই বেরিয়ে এলো ৪০ লাখ টাকার হেরোইন। এ সময় হেরোইন বহনকারী আসমা (৪০) ও সাফিয়া খাতুনকে (৭০) আটক করা হয়।

বুধবার (০৯ জুন) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে নারিকেলের ভেতরে লুকানো অবস্থায় ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী মা-মেয়েকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, বিকেল সাড়ে চারটার দিকে উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নারিকেলের ভেতরে অভিনব কৌশলে হেরোইন নিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী মা-মেয়েকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়।

আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সোয়েব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারিকেলের ভেতর ৪০ লাখ টাকার হেরোইন, মা-মেয়ে আটক

আপডেট সময় ০৮:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১