ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

ভারতকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দিতে চায় বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস মহামারীতে ভারত এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটি এখন পর্যন্ত দুই লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় ভারতীয়দের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেটের প্রায় ১০ হাজার শিশি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার কোভিড মহামারিতে ভারতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ এই সংকটময় মুহূর্তে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে সংহতি জানাচ্ছে এবং প্রাণ বাঁচাতে প্রতিটি সম্ভাব্য উপায়ে সহায়তা সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্দশা নিরসনের জন্য বাংলাদেশের মানুষের চিন্তা-ভাবনা ও প্রার্থনা ভারতের জনগণের সঙ্গে রয়েছে। প্রয়োজনে ভারতকে আরও সহায়তা দিতে আগ্রহী বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

পাঠ্যবই বিতর্ক: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, গচ্চা ১৭ কোটি টাকা

ভারতকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দিতে চায় বাংলাদেশ

আপডেট সময় ০৩:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১