ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩

টিকা নিয়েও ত্রাণ সচিবের কোভিড-১৯, কী বলছে স্বাস্থ্য অধিদফতর

আকাশ জাতীয় ডেস্ক:

টিকা নেওয়ার ১২ দিন পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন।

তিনি এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ৭ ফেব্রুয়ারি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে করোনাভাইরাসের টিকা নেন সচিব মোহসীন। ১৯ ফেব্রুয়ারি করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসার পর তার শ্বাসকষ্ট দেখা দেয়। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

টিকা নেওয়ার পর সচিবের করোনা থেকে সুরক্ষা না পাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, সচিবের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি তাদের এখনও জানা নেই। তবে টিকা নেওয়ার পরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবার ক্ষেত্রে পুরোপুরি দূর হয় না।

তিনি বলেন, টিকা দিলে ট্রান্সমিশন কমে যাবে। কমানোর জন্যই টিকা দেওয়া। তবে সংক্রমণ হতে পারে। কারণ টিকা শতভাগ কার্যকর হবে এমন কথা তো কোনো টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানই বলেনি।

টিকা নেওয়ার পরও আক্রান্ত হওয়ার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, যারা টিকা নিচ্ছেন, তাদের একটি অংশও আক্রান্ত হতে পারেন। এছাড়া টিকার এক ডোজেও পুরোপুরি কাজ হবে না। দুই ডোজ দিতে হবে। দুই ডোজ দেওয়ার পরই টিকা কতভাগ সংক্রমণ প্রতিরোধ করবে তা বোঝা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী

টিকা নিয়েও ত্রাণ সচিবের কোভিড-১৯, কী বলছে স্বাস্থ্য অধিদফতর

আপডেট সময় ০৫:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১