ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজায় উদ্ধার ৭৫ জনের একসঙ্গে জানাজা সম্পন্ন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনিকে রোববার শেষ বিদায় জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় ভবন ধসে তারা নিহত হয়েছিলেন। দীর্ঘদিন আটকে থাকার পর মরদেহগুলো উদ্ধার করে একসঙ্গে জানাজা শেষে দাফন করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে তারা সেগুলোর ভেতর পড়ে ছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির তথ্য অনুযায়ী, গাজা সিটির দারাজ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এছাড়া সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, এখনও বিভিন্ন ভবনের নিচে প্রায় আট হাজার মরদেহ চাপা পড়ে রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় উপত্যকাটিতে এ পর্যন্ত ৭৪ হাজার ৪৬৯ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। তবে সরকারি হিসাবের তুলনায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা শুরু করে দখলদাররা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি: জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার

গাজায় উদ্ধার ৭৫ জনের একসঙ্গে জানাজা সম্পন্ন

আপডেট সময় ০৩:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬