ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সূচকের উত্থানে দুই পুঁজিবাজারে চলছে লেনদেন

আকাশ জাতীয় ডেস্ক:

সূচকের উত্থানের মধ্যে দিয়ে দেশের উভয় পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শুরুর পর এক ঘণ্টা ৪০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩০ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই ও সিএসই’র বাজার বিশ্লেষণে দেখা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪০২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৫৯ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৩৩০ কোটি ৫৩ লাখ ১৪ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৭টি কোম্পানির। কমেছে ৭৭টির। অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। চতুর্থ কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১২৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৭টির। কমছে ৪৬টির। আর দর অপরিবর্তিত আছে ৩৫টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে সাত কোটি ৬১ লাখ ৭২ হাজার ৫২০ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

সূচকের উত্থানে দুই পুঁজিবাজারে চলছে লেনদেন

আপডেট সময় ০৫:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১