ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে গৃহবধূর লাশ নিয়ে সড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকায় এক গৃহবধূর লাশ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী।

সোমবার বিকালে এ অবরোধ করেন তারা। এর আগে রোববার রাতে স্বামীর বাসায় রহস্যজনক মৃত্যু হয় তানিয়া আক্তার আঁখি নামে ওই নারীর। স্বজনরা বলছেন, তাকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। আর পুলিশ বলছে, আত্মহত্যায় প্ররোচনার মামলায় নিহতের স্বামীকে গ্রেফতার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে মামলার অপর আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

আঁখির চাচা রহিম আহমেদ আকাশ বলেন, কুড়িল এলাকার তমিজ উদ্দিনের মেয়ে তানিয়া আক্তার আঁখিকে প্রায় ১০ বছর আগে বিয়ে দেওয়া হয়। স্বামী তালহাকে নিয়ে তিনি ভাটারার আই ব্লকে ভাড়া থাকতেন। বিয়ের পর থেকেই নানা অজুহাতে তালহা তাকে নির্যাতন করত।

আকাশের অভিযোগ, গুলশানে মানিএক্সেঞ্জের ব্যবসা করেন তালহা। আকাশের মা জাহেরা বেগম বিয়ের পর থেকেই তার নাতনিকে বিভিন্ন সময় আর্থিক সহায়তা করতেন। মানি এক্সেঞ্জের ব্যবসার সব বিনিয়োগ ছিল জাহেরা বেগমের। দুই বছর আগে জাহেরা বেগম মারা গেলে টাকাপয়সার জন্য বিভিন্ন সময় চাপ দিতে থাকেন তালহা। কিন্তু আগের মতো টাকাপয়সা দিতে না পারায় আঁখির সংসারে ঝগড়াঝাটি আরও বাড়তে থাকে। এ নিয়ে একাধিকবার বিচার সালিশও হয়েছে। মাসতিনেক আগেও তালহা আঁখিকে মারধর করে। তার পায়ে হাতুড়িপেটার দাগ রয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে।

এদিকে রোববার রাত ৮টার দিকে স্বজনরা খবর পান আঁখি মারা গেছে। তবে আঁখির স্বামী ও তার স্বজনরা জানান, আঁখি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে আঁখির স্বজনরা ঘটনাস্থলে পৌঁছার আগেই লাশ শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। কিন্তু আঁখি আত্মহত্যা করতে পারে এমনটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না স্বজনরা। তাদের অভিযোগ, আঁখিকে হত্যা করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই ওই বাড়ির লোকজন আঁখির স্বামী তালহাকে আটক করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালহাকে আটক দেখিয়ে থানায় নিয়ে যায়। পরে আঁখির বাবা তমিজ উদ্দিন ভাটারা থানায় মামলা করেছেন। মামলায় আঁখির স্বামী তালহা এবং তার বোন লাকীকে আসামি করা হয়েছে।

এদিকে সোমবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে আঁখির লাশের ময়নাতদন্ত শেষে স্বজনরা কুড়িল এলাকায় নিয়ে আসে। এরপর তালহার ফাঁসির দাবিতে লাশ নিয়ে বিকাল সোয়া ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত প্রগতি সরণির সড়ক অবরোধ করেন তার স্বজনরা ও এলাকাবাসী। এ সময় তারা স্লোগান দেন-আমার বোন কবরে, খুনি কেন বাইরে।

ভাটারা থানার ওসি মুক্তারুজ্জামান বলেন, সড়ক অবরোধ করার পর আমরা লোকজনকে বুঝিয়ে সরিয়ে দিয়েছি। তিনি বলেন, আত্মহত্যায় প্ররোচনার মামলায় তালহাকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে এবং পুলিশি অনুসন্ধানের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে আঁখির দাফন সম্পন্ন হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে গৃহবধূর লাশ নিয়ে সড়ক অবরোধ

আপডেট সময় ১১:০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১