ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম ডোজের ৮ সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ: স্বাস্থ্য অধিদপ্তর

আকাশ জাতীয় ডেস্ক:   

করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়ার চার সপ্তাহ পর পরবর্তী ডোজ দেয়ার কথা থাকলেও সেই সময় বাড়িয়ে আট সপ্তাহ করা হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। সে সময় দুই দিনে সাড়ে পাঁচশর বেশি মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করার পর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারা দেশে গণ টিকাদান।

বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দিতে হবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা শুরুতে জানিয়েছিল, এ টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান হবে চার সপ্তাহ। কিন্তু পরে বলা হয়, এই ব্যবধান বাড়লে টিকার কার্যকারিতাও বাড়ে। তখন সে অনুযায়ী বাংলাদেশের টিকাদান পরিকল্পনা সাজানো হয়। বলা হয়, প্রথম চালানে পাওয়া সব টিকা দিয়ে দেয়া হবে। পরের চালানের টিকা পেলে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকার প্রথম ডোজ দেয়ার চার সপ্তাহের পরিবর্তে আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে।

এছাড়া দেশব্যাপী বিতরণকৃত সকল কোভিড-১৯ ভ্যাকসিন দ্বিতীয় মেয়াদের জন্য সংরক্ষণ না করে প্রথম ডোজ হিসেবে দিতে বলা হয়েছে। কোভিড-১৯ টিকা পাওয়ার জন্য সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন ও প্রথম ডোজের টিকা দেয়ার পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথম ডোজের ৮ সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ: স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময় ০৬:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১