ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

৮ মার্চের মধ্যে বাজেট প্রস্তাব দেওয়ার অনুরোধ এনবিআরের

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী ২০২১-২২ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়ন করতে আগ্রহী।

তাই বাজেট তৈরিতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের স্ব-স্ব বাজেট প্রস্তাব দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর কাছে লিখিতভাবে ৮ মার্চের মধ্যে পাঠানোর অনুরোধ করেছে এনবিআর।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এনবিআরের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতা বান্ধব এবং রাজস্ব সম্ভাবনাময় সুষম বাজেট প্রণয়নে বরাবরই সকল পর্যায়ের সম্মানিত করদাতা বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান এবং তাদের সাথে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা অনুষ্ঠান করে আসছে। আসন্ন ২০২১-২২ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী।

তাই বাজেট প্রস্তুতি সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের স্ব-স্ব বাজেট প্রস্তাব দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে লিখিতভাবে ৮ মার্চের মধ্যে পাঠানোরর অনুরোধ করেছে এনবিআর।

একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফট কপি ইমেইল nbrbudget2021@gmail.com এর মাধ্যমে এনবিআরের প্রথম সচিব (কর আপিল ও অব্যাহতি) ও প্রধান বাজেট সমন্বয়কারী মো. গোলাম কবিরের বরাবরে পাঠানো জন্য অনুরোধ করা হয়েছে।

এনবিআরের প্রাপ্ত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। যে সব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি ওই ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

৮ মার্চের মধ্যে বাজেট প্রস্তাব দেওয়ার অনুরোধ এনবিআরের

আপডেট সময় ০৫:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১