ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে ছুরিকাঘাতে গৃহকর্মী আহত

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর নয়াপল্টনে একটি বাসার রান্নাঘরে ছুটিকাঘাতে এক গৃহকর্মী আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুলসুম আক্তার কুসিয়া নামে ওই গৃহকর্মীর বয়স ১৬ বছর। তিনি লক্ষ্মীপুর জেলার মনির হোসেনের মেয়ে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রহস্যজনকভাবে তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি নয়াপল্টনের ফারুক টাওয়ারের আমিনুল হক দিদার নামে এক ব্যক্তির বাসায় কাজ করতেন।

তার স্ত্রী ফেরদৌসী আক্তার বলেন, কুলসুম আক্তার কুসিয়া দুই বছর তিন মাস ধরে আমাদের বাসায় গৃহকর্মীর কাজ করেন। আজ সকালে সে রান্নাঘরে গেলে কে বা কারা তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি বলেন, পরে আমার বড় ছেলে তাবিদের স্ত্রী রান্নাঘরে গিয়ে মেঝেতে রক্তাক্ত গলাকাটা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে। সেখান থেকে তাকে উদ্ধার করে বেলা ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার জানান, তার শ্বাসনালি কেটে গেছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর অনেকটা আশঙ্কামুক্ত রয়েছে। বর্তমানে ৩০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ইন্সপেক্টর (অপারেশন) হিরন্ময় বাররী বলেন, আহতাবস্থায় গৃহকর্মী ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে ছুরিকাঘাতে গৃহকর্মী আহত

আপডেট সময় ০৪:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১