ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

মোবাইল অপারেটরদের ভ্যাট কমেছে সাড়ে ৭ শতাংশ

আকাশ জাতীয় ডেস্ক: 

মোবাইল ফোন অপারেটরদের ফোরজি লাইসেন্স ইস্যু, নবায়ন বা স্পেকট্রাম ফি‘র উপর ভ্যাট সাড়ে সাত শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এটা ২০২১ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।

এনবিআর’র জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআর’র সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোবাইল অপারেটরদের এসব সেবা পাওয়ার ক্ষেত্রে সাত দশমিক ৫০ শতাংশ ভ্যাট দিতে হবে।

রাজস্ব বোর্ডের মুসক নীতি বিভাগের প্রথম সচিব কাজী ফরিদ উদ্দিন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, জনস্বার্থে বিটিআরসি কর্তৃক মোবাইল অপারেটরদের অনুকুলে ফোরজি লাইসেন্স ইস্যু বা নবায়নের ক্ষেত্রে বিটিআরসি কর্তৃক প্রাপ্ত বা প্রাপ্য লাইসেন্স বা টেকনোলজি নিউট্রালিটি ফি (২জি ও ৩জি লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলেও) বা স্পেকট্রাম ফি বাবদ নির্ধারিত অর্থের উপর মূল্য সংযোজন করের পরিমাণ হ্রাস করা সমীচীন।

জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ১২৬ এর উপধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে ফোরজি লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বিটিআরসি কর্তৃক প্রাপ্ত লাইসেন্স বা স্পেকট্রাম ফি বাবদ নির্ধারিত অর্থের ওপর সাড়ে সাত শতাংশের অতিরিক্ত মুল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান করিলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

মোবাইল অপারেটরদের ভ্যাট কমেছে সাড়ে ৭ শতাংশ

আপডেট সময় ০৭:০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১