ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মধ্যরাতে হামলা: ভি‌সির আহ্বা‌নে বৈঠ‌কে ব‌বি শিক্ষার্থীরা

আকাশ জাতীয় ডেস্ক: 

মধ্যরাতে হামলার ঘটনায় চলমান পরিস্থিতি নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পঞ্চম তলায় কীর্তনখোলা অডিটোরিয়ামে বৈঠকে বসেন তারা।

এর আগে মঙ্গলবার গভীর রাতে হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে সকালে হাসপাতালে যান উপাচার্য।
এদিকে মধ্যরাতে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীরা একটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দিয়েছেন।

বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল পটুয়াখালী মহাসড়কে যাত্রীবিহীন বাসটিতে আগুন ধরিয়ে দেন তারা। এর আগে সকালে ওই বাস‌টি যাত্রী নি‌য়ে পটুয়াখালীর দি‌কে যা‌চ্ছি‌লো, তখন বাসটিতে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। এরপর বাস‌টি সড়‌কের ওপর ফে‌লে রেখে চ‌লে যান এর চালক ও হেলপার।

সেখান থেকে তিনি সরাসরি বিশ্ববিদ্যালয়ে আসেন। এ সময় শিক্ষার্থীদের তিনি বলেন, ‘যেভাবে আমার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও এই ঘটনার বিচার প্রত্যাশা করছি। ’ এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের অর্থ‌নী‌তি বিভা‌গের শিক্ষার্থী তৌ‌ফিকুল সজল ও ফারজানা আক্তার মে‌মি নিজ বা‌ড়ি খুলনায় যাওয়ার জন্য রুপাতলীস্থ বিআর‌টি‌সি কাউন্টা‌রে যান। সেখা‌নে কাউন্টার স্টাফ র‌ফিক তুচ্ছ ঘটনা নি‌য়ে কথাকাটাকা‌টির জের ধ‌রে সজল ও মে‌মি‌কে মারধর ও লা‌ঞ্ছিত ক‌রেন। এর প্র‌তিবা‌দে শিক্ষার্থীরা সড়ক অব‌রোধ ক‌রে এবং র‌ফিক‌কে গ্রেফতা‌রের দা‌বি জানায়। পু‌লিশ র‌ফিক‌কে এক ঘণ্টার মধ্যে র‌ফিক‌কে গ্রেফতার ক‌রে, এরপর রা‌তে শিক্ষার্থী‌দের ওপর এ হামলার ঘটনা ঘ‌টে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবিদুল: নুসরাত আমাদের জুলাই কন্যা, পূর্ণশক্তি নিয়ে তার পাশে আছি

মধ্যরাতে হামলা: ভি‌সির আহ্বা‌নে বৈঠ‌কে ব‌বি শিক্ষার্থীরা

আপডেট সময় ০১:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১