ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, দুই বাসে আগুন

আকাশ জাতীয় ডেস্ক: 

মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে বাস শ্রমিকদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবরোধ করে রাখে তারা। এ সময় দুটি বাসে আগুন দেয়া হয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন সড়কটি দিয়ে চলাচল করা মানুষ।

মঙ্গলবার দুপুরে নগরীর রূপাতলী এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের স্টাফ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল দুপুর দেড়টা থেকে প্রায় দুই ঘণ্টা সেখানকার বাস টার্মিনালে অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে রফিক নামে অভিযুক্ত স্টাফকে পুলিশ গ্রেপ্তার করলে অবরোধ তুলে নেয়া হয়।

সড়ক অবরোধকে কেন্দ্র করে মধ্যরাতে নগরীর রূপাতলী এলাকায় মাহমুদুল হাসান তমালের মেসে হামলা করে কতিপয় পরিবহন শ্রমিক। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তমালকে উদ্ধারে এগিয়ে আসেন পার্শ্ববর্তী মেসের শিক্ষার্থীরা। তখন ধারাল অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আগত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

পরে ওই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

বিক্ষোভে অংশ নেয়া এক শিক্ষার্থী জানান, দাবি না মানা হলে তারা সড়ক ছেড়ে চলে যাবেন না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান তিনিসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা। পরে আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, দুই বাসে আগুন

আপডেট সময় ১২:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১