ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পেনশনের সময় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

আকাশ জাতীয় ডেস্ক:  

সরকারি চাকরিজীবীরা অবসরে যাওয়ার ঠিক এক বছর আগে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যান। এলপিআর শেষ হওয়ার পর তারা যান অবসরে।

এই অবসরের নামই অবসর-উত্তর ছুটি (পিআরএল)।

কেউ কেউ এলপিআরে থাকতেই পিআরএলে যেতে চান এবং যানও। সে ক্ষেত্রে পেনশন, আর্থিক সুবিধা, অবসরের তারিখ, এলপিআর শুরুর তারিখ এবং চূড়ান্ত অবসর শুরুর তারিখ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।

এই বিভ্রান্তি দূর করতেই অর্থ মন্ত্রণালয়র অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এলপিআরকে পিআরএলে রূপান্তর করলে পিআরএলকাল পেনশনযোগ্য চাকরি হিসেবে গণ্য হবে না। তবে ওই সরকারি কর্মচারী এলপিআরে থাকার সময় যেসব সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য, পিআরএলে গেলেও তিনি ওগুলো পাবেন।

অর্থ বিভাগ একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিয়েছে। যেমন ক-এর জন্মতারিখ ১৯৬২ সালের ১ জানুয়ারি। ক-এর ৫৯ বছর বয়স পূর্ণ হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর এবং ওই দিনই তিনি অবসরে যাবেন। ছুটি পাওনা সাপেক্ষে ক-এর পিআরএল শুরু হবে অবসরে যাওয়ার পরদিন, অর্থাৎ ২০২১ সালের ১ জানুয়ারি থেকে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ক ১২ মাস পিআরএল ভোগ করলে তার ছুটি শেষ হবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর এবং তার চূড়ান্ত অবসরে যাওয়ার তারিখ হবে ২০২২ সালের ১ জানুয়ারি। তবে পিআরএল ভোগ না করলে ক-এর চূড়ান্ত অবসরে যাওয়ার তারিখ হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

পেনশনের সময় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

আপডেট সময় ০৭:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১