ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

ভোটকেন্দ্রের বাইরে বোমা বিস্ফোরণ-গোলাগুলি, গুলিবিদ্ধ ১

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রের বাহিরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের আলোকপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনসহ তিনজনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মোহন (১৮) সোনাইমুড়ী উপজেলার বাহারকুট গ্রামের আবদুল হকের ছেলে। আহতরা হলেন- আমিরাবাদ এলাকার আবুল হাসেমের ছেলে সালাউদ্দিন (২৭), উলুপাড়া এলাকার স্বপনের ছেলে মনির (২২)।

জানা গেছে, ভোট কেন্দ্রের বাহিরে দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের সহিংসতার এই ঘটনা ঘটে। তারা একটি ককটেল বিস্ফোরণ করে কিছু ভোটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং গুলিবর্ষণ করে। ওই সময় মোহন (১৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন বলেন, শুনেছি কেন্দ্রের বাহিরে বিচ্ছিন্ন বে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তিনি গুলিবিদ্ধের অভিযোগ নাকচ করে দেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, সোনাইমুড়ীতে পৌরসভা নির্বাচনে সহিংসতায় মোহন নামে এক যুবক বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

এছাড়াও আরও দুজন আশঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, সোনাইমুড়ী পৌরসভাতে ৯টি কেন্দ্র, ভোটার রয়েছে ২৫ হাজার ২৩২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

ভোটকেন্দ্রের বাইরে বোমা বিস্ফোরণ-গোলাগুলি, গুলিবিদ্ধ ১

আপডেট সময় ০২:০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১