ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

চীনের জন্য কি পৃথিবীর ওজোন স্তরে ফাটল, আশঙ্কা গবেষকদের!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনার পরে আবারও বিশ্বের সামনে ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে চীন। অন্তত পরিবেশবিজ্ঞানীদের সেটাই মত। পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরে ফাটল ধরার আশঙ্কা দেখা দিয়েছে। যেসব রাসায়নিকের কারণে এই ধরনের ফাটল দেখা দিয়েছে, আন্তর্জাতিক বিধিনিষেধ অগ্রাহ্য করে চীনে সেই ধরনের রাসায়নিক পদার্থের উৎপাদন চলেছে।

চীনে ক্লোরোফ্লুরোকার্বন গ্রুপের (সিএফসি) নানা ধরনের রাসায়নিকের উৎপাদন নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে বিজ্ঞানীরা। জানা গেছে, জাপান ও দক্ষিণ কোরিয়ায় বসানো দু’টি এয়ার মনিটরিং স্টেশনের দেওয়া তথ্যের ভিত্তিতেই গবেষণাপত্রে এ কথা জানানো হয়েছে। গত শতাব্দীর আটের দশক থেকেই মানুষ জানেন বায়ুমণ্ডলের ওজোনোস্ফিয়ারে ফাটল ধরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ক্লোরোফ্লুরোকার্বন গ্রুপের রাসায়নিকগুলো। ওজোন স্তরে ফাটল ধরলে সূর্যের অতিবেগুনি রশ্মি সেই ফাঁক দিয়ে ঢুকে পড়ে পৃথিবীতে। তাতে মানুষসহ প্রায় সব প্রাণী ও উদ্ভিদেরই ক্ষতি হয়। ত্বকের ক্যানসার হয়।

তবে গবেষকেরা বলেছেন, আগে থেকে এটা জানতে পারায় নানা ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। পূর্ব চীনে যাতে এই ধরনের রাসায়নিকের উৎপাদন বন্ধ করা যায়, সেটা দেখবে জাতিসংঘ এবং জলবায়ু রক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাগুলি। তা থেকে আগামী দিনে ভাল কিছু আশা করাই যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

চীনের জন্য কি পৃথিবীর ওজোন স্তরে ফাটল, আশঙ্কা গবেষকদের!

আপডেট সময় ০১:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১